বাগেরহাট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সুমন,স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে প্রভবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন সেইসাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সড়কে যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তিতে বেড়েছে।

বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে সুন্দরবনের দুবলার চরে ‌বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাব দুবলার চরের হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বিপাকে পড়েছে জেলেরা। এই চরের শুটকি প্রক্রিয়াজাতকরণে বাধাগ্রস্থ হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নষ্ট হয় শুটকি মাছ বিপাকে জেলেরা, সমুদ্র উত্তাল থাকায় জেলেরা সমুদ্রে যেতে পারছে না, আবহাওয়া খারাপ হওয়ায় চাতালে শুটকি শুকাততে পারছে না, জেলেরা অলস সময় কাটাচ্ছে, এর ফলে জেলেরা অর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ধার দেনা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এ বৈরী আবহাওয়ায় কারণে শুটকি উৎপাদন কম হচ্ছে এর ফলে বন বিভাগগের রাজস্ব আহরণ কমে যাবে বলে আশংকা করছে সংশ্লিষ্টরা।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এর প্রভাবে থেকে মাঝারি বৃষ্টি পাত হচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ