জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে হিলিতে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি:“নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে হিলিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা হাকিমপুর সরকারি কলেজ মাঠে থেকে মেলার আয়োজন করা হয় ।
মেলায় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসেন। নতুন ও বর্তমান উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি অনুপ্রাণিত করার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীরা ঘরে থেকে কি করছি তা জানান দিতে আজকে এই মেলার আয়োজন করা হয়েছে। সমাজে নারীকে সাবলম্বী করেত এই আয়োজন। মেলাতে নারী উদ্যোক্তাদের হাতের তৈরি বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে।এছাড়াও অনলাইনে নারীদের হাতের তৈরি বিভিন্ন প্রকার খাবার ও পোশাক পাওয়া যাচ্ছে।





