সিলেট

সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার: আজ সকালে সিলেটে বিভাগীয় বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সিলেট মেটোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ।

সভায় সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ