হিলিতে স্বপ্ন বুননের শুভ উদ্বোধন


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে স্বপ্ন বুননের উদ্যোগে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকালে সংগঠনটির আয়োজনে উপজেলা পরিষদ আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের হলরুমে স্বপ্ন বুননের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
এসময় বক্তব্যে বলেন বেকারত্ব দূর করতে এবং নারীদের কর্মস্থান করে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে স্বপ্ন বুনন এর ফিতা কেটে উদ্বোধন করে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসান জজ মিত্র চাকমা।
এসময় উপস্থিত ছিলেন হামিকপুর উপজেরা বিএনপির সহ সভাপতি ও স্বপ্ন বুননের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ অনেকে ছিলেন।





