ঠাকুরগাঁও

এক বছর চার মাস উদ্ধার হলো শিশু আব্দুর রহমান

প্রায় এক বছর চার মাস পর ঠাকুরগাঁও থেকে উদ্ধার হলো নারায়ণগঞ্জের শিশু আব্দুর রহমান(৯)। ‎ শিশুর বাবা রিয়াজ জানান,গত বছরের ৩ জুলাই শিশু আব্দুর রহমান বাসা থেকে বের হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেনে চড়ে ঠাকুরগাঁও আসে। তারপর আর ছেলের খোঁজ পাননি। কয়েকদিন আগে নারায়ণগঞ্জের এক ট্রাক ড্রাইভার আব্দুর রহমানের ছবি তুলে ফেসবুকে দিলে তার পরিবার জানতে পারে শিশুটি ঠাকুরগাঁওয়ে আছে। তাই তারা রবিবার ঠাকুরগাঁও সমাজ সেবা অফিসে এসে শিশুটিকে নিয়ে যান।
‎
‎ঠাকুরগাঁও সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা সমাজকর্মী তপন চন্দ্র রায় জানান,গত বছর শিশুটিকে ঠাকুরগাঁও রেলস্টেশন থেকে পুলিশ উদ্ধার করে। পরে জেলা ম্যাজিস্ট্রেট শিশুটির ঠিকানা সনাক্ত না করতে পেরে জেলা সমাজসেবা অফিসারের দায়িত্বে দেন।
‎
‎জেলা সমাজসেবা অফিসারের সহকারী পরিচালক সাইয়্যেদা সুলতানা জানান,আব্দুর রহমানকে উদ্ধার করে তারা বালিয়া ইউনিয়নের শবদলহাট বালক শিশু পরিবারে হস্তান্তর করেন। শিশুটির পরিবার রবিবার তাকে নিতে আসলে তারা অনেক আনন্দিত হন। বর্তমানে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ