শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শফিউল আজম প্রমূখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



