পঞ্চগড়

ক্লাসে চোখ বন্ধ করে বসে থাকার ভিডিও ছড়িয়ে পড়ায়, শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ

মাহমুদ দোলন , পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মধ্য শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপর্ণা রানীর ক্লাস চলাকালীন চোখ বন্ধ করে বসে থাকার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বরসহ একাধিক গণমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে চেয়ারে বসে টেবিলের ওপর নুয়ে চোখ বন্ধ করে রয়েছেন সহকারী শিক্ষক সুপর্ণা রানী।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বলেন, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক জবাব দিয়েছেন। আমি সেটি টিও স্যারকে জানিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত টিও স্যার নেবেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, আমার অফিসে হয়তো দিয়েছে আমি এখনো দেখি নি। মানে সরাসরি আমি দেখি নি। খোঁজ খবর নিয়ে দেখি। আমাকে পরে একটু ফোন দিয়েন আমি খোঁজ নিয়ে দেখে জানাবো।

এই বিভাগের আরও সংবাদ