মুন্সিগঞ্জ

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ডপে প্রতীমা তৈরির কাজে ব্যস্ত সময় পাড় করেছেন। উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮৫টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এনিয়ে পূজা মন্ডপগুলোতে প্রতীমা স্থাপন, রং তুলির সাজসজ্জা, প্যান্ডেল, গেইল/তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও সিটি ক্যামেরা স্থাপনের প্রস্তুতি নিচ্ছেন মন্ডপ কমিটির সংশ্লিষ্টরা। উপজেলার হাঁসাড়া ও বাড়ৈখালী ইউনিয়নে পূজা মন্ডপের সংখ্যা সবচেয়ে বেশী। এই তালিকায় পাটাভোগ ও আটপাড়া ইউনিয়নে পূজা মন্ডপ সবচেয়ে কম।

দেখা গেছে, স্থানীয় মৃৎশিল্পীদের পাশাপাশি দুর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে অভিজ্ঞ মৃৎশিল্পীরা শ্রীনগরে এসেছেন প্রতীমা তৈরির কাজে। তারা চুক্তিতে মন্ডপেগুলো প্রতীমা প্রস্তুতের কাজ করছেন। পুরোদমে চলছে তাদের প্রতীমা স্থাপণের কর্মযজ্ঞ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুকুটিয়া ইউনিয়নে ৬টি, শ্রীনগর সদর ইউনিয়নে ১১টি, পাটাভোগ ১টি, ভাগ্যকুল ৮টি, হাঁসাড়া ১৩টি, বাড়ৈখালী ১৩টি, বীরতারা ৯টি, বাঘড়া ৫টি, রাঢ়িখাল ৬টি, কোলাপাড়া ৩টি, শ্যামসিদ্ধি ২টি, ষোলঘর ৪টি, আটপাড়া ১টি ও তন্তর ইউনিয়নের ৬টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। গেল বছর শ্রীনগর উপজেলায় মোট ৮৪টি মন্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত জানান, উপজেলায় এবছর মোট ৮৫টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য প্রতীমা তৈরির শেষমূহুর্তের কাজ চলছে। নিরাপত্তার স্বার্থে পূজা মন্ডপগুলোতে সিসিটিভি স্থাপনের তাগিদ দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ