বাগেরহাট

মোংলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা মহাসড়কে রোগী বহনকারী মোংলা পৌরসভার সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে তোলা হলো এক পাল ছাগল। মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সটিতে ছাগল পরিবহণের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন সর্বস্তরের মানুষ।

শনিবার (০৩ অক্টোবর) রাতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলা পৌরসভার প্রশাসক ও দায়িত্বরত কর্তৃপক্ষের এ ঘটনা নজরে আসার পর অ্যাম্বুলেন্সটির চালক মোঃ শরীফুলের এমন কর্মকান্ডে তার কাছ থেকে গাড়িটির চাবি নিয়ে তাকে সাময়িক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার এ অ্যাম্বুলেন্সটি খুলনায় গত ২৯ সেপ্টেম্বর রাতে রোগী নামিয়ে দিয়ে মোংলায় ফেরার পথে খুলনা জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে মোংলার ছাগল ব্যবসায়ী মোঃ রশিদের ছয়টি ছাগল অ্যাম্বুলেন্সে তুলে নেন চালক শরীফুল।

ওইসময়ে এক পথচারী এ ঘটনাটির সম্পূর্ণ ভিডিও ধারণ করে সোশাল মিডিয়াতে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই সকলের নজরে আসে ঘটনাটি।

এই বিভাগের আরও সংবাদ