গাইবান্ধা

সব হারিয়ে কাঁদছিলেন বৃদ্ধা, পাশে দাঁড়ালেন দুই সাংবাদিক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোবাইল, টাকা, চাল, মাংস ও নাতনিদের খাবার হারিয়ে সড়কে কান্নায় ভেঙে পড়েন খালেদা বেগম নামের এক বৃদ্ধা।

গতকাল মঙ্গলবার বিকালে পলাশবাড়ী চৌরাস্তায় বৃদ্ধার কান্না দেখে পাশে দাঁড়ান সাংবাদিক আশরাফুজ্জামান সরকার ও ওমর ফারুক। তারা খালেদা বেগমের ঘটনা শুনে তার মেয়ের বাড়ির স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং অটোরিকশায় করে তাকে পবনাপুর ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা বলেন, বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুই সাংবাদিক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ