হিজলায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল): ”দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আকতার হোসেন (জামাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইলিয়াস সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমাঞ্চ আহমেদ এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছোট থেকেই বৃক্ষরোপণের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন— হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন, হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, হিজলা উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব জহিরুল আলম (নবু) এবং আনন্দ টেলিভিশনের হিজলা উপজেলা প্রতিনিধি এস এম মনির হোসাইনসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।।



