মুন্সিগঞ্জ

শ্রীনগরে আপন দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে আপন দাদীর বিরুদ্ধে। উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে তার নাতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুক্ত বেগমের ছেলে নিরব খানের ২ বছর বয়সী পুত্র সন্তান নাফিন খানকে ওপর থেকে ছুড়ে মাটিতে ফেলাড শিশুটি আহত হয়।

শিশু ছুড়ে ফেলার একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যাম ফেইজবুকে ভাইরাল হয়েছে। গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কাননীসার গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, এঘটনায় শিশুটির মা সোনালী আক্তার (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কাননীসার গ্রামের তোফায়েল খানের ছেলে নিবর খানর সঙ্গে পার্শ্ববর্তী কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম সিদ্দিক শেখের মেয়ে সোনালীর সঙ্গে প্রথম প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বাশুরী মুক্তা বেগম পুত্রবধূ হিসেবে সোনালীকে মেনে নিতে পারছিলেন না। এনিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হয়ে আসছিল।

গত সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা বেগম ক্ষিপ্ত হয়ে তার নাতি নাফিন খানকে (২) দুই হাত দিয়ে তুলে মাথার ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলে। এতে শিশুটির কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে শিশুকে মা তার বাবার বাড়ির স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। অথচ শিশুটির বাবা নিরব খান চুপচাপ থাকে। নিরব খান রাজমিস্ত্রির কাজ করে।

সোনালী আক্তার বলেন, প্রায় সময়ই তার শ্বাশুরী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। ওই দিন আমার ছেলেকে দুই হাত দিয়ে মাথার ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলে। আমার ছেলের তো কোন দোষ নেই। ছেলের কান্না শুনে ঘর থেকে দৌড়ে এসে উদ্ধার করি।

তিনি আরো বলেন, শ্বাশুরীর এধরণের কর্মকান্ডে তার শ্বশুর ও স্বামী কোন প্রতিবাদ করেন না। এখন তিনি অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।

এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে শিশুটির বাবা নিরব খানের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত মুক্তা বেগমের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর জানান, শিশু ছুড়ে ফেলা অনমানবিক কাজ। শিশুটি তো কোন অপরাধ করেনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ