রাজনীতি

উত্তরা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজী আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজীকে আটক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব সালাহ উদ্দিন গাজীকে উত্তরা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর এ প্রতিবেদককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আটক সালাহ উদ্দিন গাজীর বাসা গাজীপুরের পূর্ব আরিচপুর (টঙ্গী বউ) বাজার এলাকায়। তার নামে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এতোদিন সে পালিয়ে ছিল।

এই বিভাগের আরও সংবাদ