রামপালে ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার দুই আসামি আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ রামপালের চাঞ্চল্যকর শেখ আহাদ হত্যা মামলার দুই আসামিকে মামলার ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে এসআরবি-৬। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এসআরবি-৬ এ তথ্য জানান।
এসআরবি-৬ জানায়, আজ মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৬ আভিযানিক দল খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাটের চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহার নামীয় ২জন আসামিকে আটক করে। আটককৃত আসামিরা হলেন, রামপালের কিসমত চন্ডিতলা এলাকার জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ(৪৭) ও মাসুম বিল্লাহ শেখ(৫২)।
মামলার এজাহারে জানা যায়, মৎস্য ঘের ও বসত বাড়ির জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে আসামি পক্ষের সাথে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২০ সেপ্টেম্বর আসামিদ্বয় সহ মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা রামপাল থানাধীন চণ্ডীতলা এলাকার বাদীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার উপর এসে বাদীর বাবার নাম উল্লেখ করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করলে বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে ইটের সলিং রাস্তার উপর পৌছমাত্র এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত ও গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত আছে।



