ডিএমপির ৪ এডিসি পদে রদবদল


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে কর্মরত মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন), গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) মো. সারোয়ার হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোনাল টিম), গোয়েন্দা-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।


