ঢাকা

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং ধামরাইয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ধামরাই উপজেলা প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের জন্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় দৈনিক যুগান্তর পত্রিকার স্বনামধন্য ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়।​

নবগঠিত এই কমিটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং দি মিরর নিউজ-এর স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আগামীর সময়-এর ধামরাই প্রতিনিধি ইমরান খান এবং দৈনিক সন্ধ্যাবাণীর আব্দুল সামাদসহ ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

​সাধারণ সভা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক চিত্র তুলে ধরতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্যকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে আসন্ন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সফল করতে প্রয়োজনীয় উদ্যোগসহ বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সদ্য বিদায়ী ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি শামীম খান, সহ-সভাপতি রনজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা আশাবাদ ব্যক্ত করেন বিগত ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফল ভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ করেছিলেন বর্তমান আহবায়ক সোহেল রানা সহ অন্যান্য সদস্যরা, এবারও সোহেল রানা নতুন আহবায়ক নির্বাচিত হওয়ায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই সফল ভাবে ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব ভার বুঝিয়ে দিতে সক্ষম হবে।

এই বিভাগের আরও সংবাদ