ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জমজমাট ফুটবল ফাইনাল, ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় দক্ষিণ সাটিয়ারী দাখিল মাদ্রাসা মাঠে দক্ষিণ সাটিয়ারী যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় মাইজবাগ খান বাড়ি একাদশ ও নিজগাঁও একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

এই বিভাগের আরও সংবাদ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডা. ইয়াসিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী রাকিবুল ইসলাম সজীব ও আমিনুল ইসলাম হৃদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বুরহান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইয়াসিন আহমেদ বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলে। মাইজবাগ ইউনিয়নে তরুণদের খেলাধুলার সুযোগ আরও বাড়াতে একটি ফুটসাল ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছি। পাশাপাশি ঈশ্বরগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নেও ভবিষ্যতে আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা থাকবে।”

আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ