বাগেরহাট
মোংলা-খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত-১


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা মহাসড়কের ভাগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার(২৭ জুলাই) সকাল ১০ টায় মোংলা খুলনা মহাসড়কের ভাগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামপাল ফায়ার সার্ভিসের মোঃ জাফর হোসেন ও স্থানীয়রা জানান, মোংলা-খুলনা মহাসড়কের ভাগা বাজার এলাকায় একটি যাত্রীবাহি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যাক্তি হলেন ইসলামাবাদ এলাকার মোঃ কাওসার আলীর ছেলে মোঃ ইমারত আলী(৫০)।
দুর্ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।





