ক্যাম্পাস

ছাত্রদলকে ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে দায় নেবে না ইবি ছাত্রদল

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের নাম ভাঙিয়ে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি, দোকানে বাকী করা, প্রতারণা কিংবা অন্য কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ছাত্রদল বহন করবে না বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মো. মাসুদ রুমি মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুক পোস্টে মিথুন-রাফিজ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ভাঙিয়ে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি, দোকানে বাকী করা, প্রতারণা কিংবা অন্য কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনোভাবেই বহন করবে না।

এ ধরনের কোনো ঘটনা যদি কারও সঙ্গে ঘটানোর চেষ্টা করে থাকে, তাহলে অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ রইলো।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও সংবাদ