বাগেরহাট

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে নতুন করে আরো ৩ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিল আরো ৪ জন রোগী এ নিয়ে বর্তমানে হাসপাতালে ৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এবিষয়ে,মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শাহিন জানান, প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে শনিবার দুপুরে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। শারীরিক অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইফা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

সে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।এছাড়াও আজ রবিবার সকালে নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বানও জানান ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ