বাগেরহাট

বাগেরহাটে ৩৩ কেজি গাঁজাসহ আটক- ২

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬।

সোমবার(১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় র‍্যাব-৬ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের পৌরসভা দশানী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১১ (এগারো) কেজি গাঁজাসহ মোংলার খরখরিয়া এলাকার বিভাস মন্ডল এর ছেলে মিঠু মন্ডল(২১) ও মোড়েলগঞ্জের ফুলহাতা এলাকার বেদার ফকির’র ছেলে ইয়াসিন ফকির (২৫) কে আটক করে।

আটককৃতদের দেয়া তথ্য মোতাবেক একই দিনে বাগেরহাট সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে আসামী মিঠু মন্ডলের বসতঘর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে।

আটককৃত আসামীদের হেফাজত থেকে মোট ৩৩ কেজি গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে বাগেরহাটের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ