খুলনা

সাভারে এনসিপি’র সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত বর্বরোচিত বোমা হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা ও মহানগর শাখা।

এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ৬ জুলাই সোমবার রাত ১১ টা ১৫ মিনিটে খুলনার শিববাড়ি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিববাড়ি মোড় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, সামসুল আরেফিন লিওন এবং জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ।

এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমানসহ জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ

এই বিভাগের আরও সংবাদ