নওগাঁ

পোরশায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন,  পোরশা প্রতিনিধি:  উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাট আপ, বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেটিভ আইডিয়া শোকেসিং এর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ১২ জুন শুক্রবার দিনব্যাপী শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী শক্তি দিয়ে বিজ্ঞানভিত্তিক সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট এই অনুষ্ঠানে প্রদর্শন করেন।

বিকাল সাড়ে চারটায় বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে উদ্ভাবনমূলক এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য মাননীয় মোস্তাফিজুর রহমান এমপি।

উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ, পাহিড়াপুকুর স্কুল এন্ড কলেজ, নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা, বারিন্দা শেখ পাড়া ফাজিল মাদ্রাসা, নিতপুর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, মশিদপুর উচ্চ বিদ্যালয়, শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুল মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন মূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১১ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

এই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মশিদপুর উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেন গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করেন পাহাড়িয়া পুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীরা।

সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম , শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও সংবাদ