ময়মনসিংহ

নান্দাইলে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে “উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি”র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও উক্ত কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহ-সভাপতি শামস-ই তাবরিজ রায়হান, কার্যকরী সদস্য রবিউল আলম ফরাজী ,কার্যকরী সদস্য কামরুল হাসান জুয়েল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কল্পে দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের নির্দেশনা মূলক দুর্নীতিবিরোধী বিষয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নান্দাইল উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় কে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানোর জন্য বাছাই করা হয়েছে। প্রতি বিদ্যালয় থেকে একজন শিক্ষক সহ ১০ জন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। আগামী ২২ জুন সোমবার উপজেলা পরিষদ সরকারি হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত তাল গাছের চারা উপহার দিবেন।

এছাড়া ৩২জন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে নান্দাইলের কবি সুফিয়া বেগমের সৌজন্যে বইপড়া আন্দোলনের পক্ষ থেকে প্রতিজনকে বই উপহার দেওয়া হবে। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল, বিচারক হিসেবে অধ্যাপক আবু তাহের সাগর ,অধ্যাপক অরবিন্দ পাল উখিল ও সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত অবহিত করেন। তিনি সার্বিক সহায়তা করবেন বলে জানান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করবেন।

এই বিভাগের আরও সংবাদ