পোরশায় ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


ইসমাইল হোসেন, পোরশাঃ ইসলামী মহাসম্মেলন ২০২৬ কে সাফল্যমন্ডিত করতে ওলামায়েকেরামগণের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বাদ মাগরিব পোরশা উপজেলার মিনা বাজারস্থ মুসাফিরখানার হলরুমে ইসলামী সম্মেলন সংস্থার পোরশা উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা রশিদ আহমদ শাহ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সদস্যগণের সামনে সভাপতি সাহেব পূর্ব ঘোষিত ২০২৬ সালের ৭ ও ৮ নভেম্বর তারিখ উপস্থাপন করেন। এ প্রসঙ্গ নিয়ে এক সদস্য বলেন, আমাদের সম্মেলন কমিটি বিগত ১৯৯৬ সাল থেকে সুনামের সহিত এআয়োজন করে আসছেন। যেহেতু দেশবরেণ্য অতিথি মহোদয়গণকে উক্ত তারিখ মোতাবেক আমন্ত্রণ করা হয়েছে ও বিষয়টি নিয়ে কোন ওজর আপত্তি বা কোন সংগঠনের কর্মসূচি নাই সেহেতু উক্ত তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নাই। বিষয়টি দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে উক্ত তারিখে ইসলামী মহাসম্মেলন কে সাফল্যমন্ডিত করতে সম্মেলন কমিটিকে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
মুফতি মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ফজলুল হক শাহ, মাওলানা মোস্তফা শাহ, আলহাজ্ব নুরুল হক আলম শাহ, মাওলানা মাহমুদ শাহ ও হাসান শাহ সভায় উপস্থিত ছিলেন।



