ঢাকা

ধামরাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ধামরাই উপজেলার চাউনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

এ প্রতিযোগিতায় প্রথম পর্যায়ে চাউনা ও সুয়াপুর ইউপির ১৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে।

এই বিশাল আযোজনটি ধামরাই উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বাথুলি ক্লাষ্টারের দায়িত্বরত বিভাগ পালন করেছে। প্রতিযোগিতায় সঙ্গীত ,নৃত্য, আবৃতি,ছবি আঁকা ,উপস্থিত বক্তিতা,,খেলা ধূলাসহ ২৪ টি ইভেন্টে দিনভর এতিযোগিতায় কির শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

প্রচন্ড গরমেও এই ক্ষুদে প্রতিযোগিরা মহা আনন্দে দিনটি অতিবাহিত করেছে। সকাল নটায় অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

দিনভর প্রতিযোগিতা শেষে বিকেল সারে পাচটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচরা সভা অনুষ্ঠিত হয়েছে। নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত হোসাইন।

স্বাগত বক্তব্য দেন চাউনা সরকারী প্রাথমিক বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ,সততা ব্রিকস্ এর স্বত্তাধিকারী মোঃ ওবায়দুর আলাল, মোঃ আব্দুল মান্নান ,মোঃ সাইফুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত হোসাইন,সহ অন্যান্য অতিথিবৃন্দ।

চাউনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র প্রথমে রবীন্দ্র সঙ্গীতে আমার হিয়ার মাঝে গান গেয়ে প্রথম স্থান অধিকারী সৌর দীপের হাতে পুরস্কার তুলে দিয়ে পর্যায়ক্রমে সকল বিজয়ীদের পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আগামী রবিবার সমগ্র ধামরাই উপজেলার প্রথম স্থান অধিকারী বিজয়ীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক সূত্র।

এই বিভাগের আরও সংবাদ