কিশোরগঞ্জ

কটিয়াদীতে দেয়াল ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দেয়াল ধসে আরাবি (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়ার আনার মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় আম পাড়তে গিয়ে প্রতিবেশীর একটি পুরাতন দেয়াল ধসে আরাবির ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়। আরাবি স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ