কুষ্টিয়া

মা দিবসে ভিশন কুষ্টিয়া’র উদ্যোগে মায়েদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মা দিবসে মায়েদের প্রতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন “ভিশন কুষ্টিয়া’র উদ্যোগে, শুক্রবার (০৮মে) আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে দুপুর ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, “ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির।

এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি (ঢাকা পুলিশ হেডকোয়ার্টার) মো: আসাদুজ্জামান, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার সহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন কুষ্টিয়ার সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ভিশন কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ