নওগাঁ

পোরশায় ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন, পোরশা: নওগাঁর পোরশায় সারাইগাছীর নাহার ফিলিং স্টেশনে তেলের ওজন ঠিক আছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করেছেন উপজেলা নিবার্হী অফিসার। উপস্থিত জনগণের সামনে ডিজেল মেপে প্রতি ৫ লিটারে প্রায় ১১০ গ্রাম কম পেয়েছে। যার দাম আসে প্রায় ১২.৫০ টাকা। অর্থাৎ ক্রেতাকে লিটারে গুনতে হচ্ছে অতিরিক্ত আড়াই টাকা।

অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তাৎক্ষণিক পরিমাপ ঠিক করে পুনরায় বিক্রয় চালু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এ ধরনের মনিটরিং এখন মাঝে মাঝেই চলবে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সাজা আরো কঠিন হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়। জাতীয় সংকটে প্রতারণা নয়, সহযোগিতার হাত বাড়ান।

এই বিভাগের আরও সংবাদ