ক্যাম্পাস

কুয়েট উপাচার্যের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৪ এপ্রিল মঙ্গলবার অপরাহ্নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় সংগীয় অতি: পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতি: পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) সহ সৌজন্য সাক্ষাৎ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ-এর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নববর্ষের অনুষ্ঠান যাতে সকলে আনন্দঘন পরিবেশ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সে জন্য পুলিশি সহায়তার আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ