কিশোরগঞ্জ

মাসুদুল হাসান মাসুদকে পৌর মেয়র হিসেবে দেখতে চায় কিশোরগঞ্জবাসী

নিজস্ব প্রতিনিধি: ১৯৮০ সন থেকেই কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের ছাত্র দলের কর্মকান্ডের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারই এক পর্যায়ে ১৯৮৬ সালের ১০ই নভেম্বর হরতাল চলাকালীন সময়ে পুলিশের গুলিতে আহত হন।

অসুস্থ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা অসমাপ্ত রেখেই তাকে বাড়িতে ফিরে আসতে হয় এবং দীর্ঘ তিন বছর চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরেন! বাড়িতে ফিরেই জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্বৈরাচারী এরশাদের পতন না হওয়া পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এরপর পরবর্তী সময়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন! এখানে উল্লেখ্য যে ১৯৯১ সালের পরবর্তী সময়ে জাতীয়তাবাদী দলের প্রায় সকল নির্বাচনেই তিনি সক্রিয়ভাবে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও সংবাদ