জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের নেতৃত্বে ইমন ও অপু


জবি প্রতিনিধি,রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মো:মেহেদী হাসান ইমন সাধারণ সম্পাদক হিসেবে অপু আহমেদকে নির্বাচিত করা হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সংগঠনের মেন্টর সামির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে এ কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি শারমিন ইসলাম প্রিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ, সহ মোট ২৪ সদস্যের কমিটি আগামী এক বছরের জন্য প্রকাশিত হয়েছে
নবনির্বাচিত সভাপতি বলেন,” বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সাংস্কৃতিক সংগঠন গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব অন্যতম একটি সংগঠন ।দীর্ঘদিন ধরে ফিল্মক্লাব বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা,শিক্ষার্থীদের মধ্যে মুক্তধারার চিন্তার বিকাশ, সৃজনশীলতা বিকাশ ও অন্যান্য সাংস্কৃতিক উন্নয়নমূলক কাজ করতে আগামী দিনগুলোতে ফিল্মক্লাব গুরুদায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি।এই সংগঠনের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করছি।আমি এবং এই কমিটির অন্যান্য সকল সদস্যরা মিলে আগামী দিনগুলোতে বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক কার্যক্রম সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে চলচ্চিত্র চর্চার রোল মডেল হিসেবে গড়ে তুলার লক্ষ্যে ফিল্মক্লাব অন্যতম ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
সাধারণ সম্পাদক বলেন,” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ক্লাবকে আমরা শুধু সিনেমা দেখার একটি প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং চলচ্চিত্রচর্চা, সৃজনশীল চিন্তা ও নন্দনতাত্ত্বিক আলোচনার একটি প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ, মতামত ও সহযোগিতাই আমাদের মূল শক্তি। আসুন, ভালো চলচ্চিত্র দেখার পাশাপাশি তা নিয়ে গভীরভাবে ভাবি, আলোচনা করি এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করি।”



