ময়মনসিংহ

নান্দাইলে “রায়পাশা দাতব্য ফাউন্ডেশন” র উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: “কল্যাণের পথে, ঐক্যের সাথে” স্লোগান কে সামনে রেখে নান্দাইলের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন ‘রায়পাশা দাতব্য ফাউন্ডেশন’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সদস্যের আর্থিক অনুদানের মাধ্যমে উক্ত ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন করা হয়। প্রতিটি ইফতার প্যাকেজে রয়েছে, ১.৫ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ১/২ কেজি খেজুর, ২ কেজি আলু৷ ১কেজি পেঁয়াজ, ১/২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি। এতে প্রতি প্যাকেজে খরচ হয়েছে প্রায় ৫৪০ টাকা।

এই বিভাগের আরও সংবাদ

সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এলাকায় মানবিক কাজ করে আসছে। ভবিষ্যতে তাদের কাজের গতি বৃষ্টি করার লক্ষ্যে এলাকার সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ