কিশোরগঞ্জ

কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপি’র মতবিনিময় সভা

সোহাগ মিয়া, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিন।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা চায়, সে বিষয়ে একটি প্রোফাইল প্রস্তুত করে দেয়ার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান,উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা জামায়েত ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন সাবেরী,সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা ও প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ