কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রান্নাঘর ও ধানের খড় পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে জেলার মিরপুর পৌরসভার অন্তর্গত নওয়াপাড়া ৭নং ওয়ার্ডে মডেল মসজিদের পাশে এক কৃষককের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মৃত ওমর আলী বিশ্বাসের পুত্র খোজবারের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট

ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের আগুন থেকে এর সূত্রপাত। এ ঘটনায় ধানের খড়, বৈদ্যুতিক মিটার পুড়ে প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে খোজবারের পরিবারের সদস্যরা জানান।

এই বিভাগের আরও সংবাদ