চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনের সরঞ্জাম বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ত্রয়োদশ নির্বাচেনর সরঞ্জাম বিরতণ শুরু হয়েছে। আজ বুধাবর সকাল সাড়ে ১১ টার দিকে থেকে ৫ উপজেলার হল রুম একযোগ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ৫১৫টি ভোট কেন্দ্রে রয়েছে। এর মধ্যে ১১৫ গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিটি কেন্দ্রের জন্য সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার মাঠে কাজ করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১৬ জন আনসার দুইজন পুলিশ মোতায়ন করা হয়েছে। সারা চাঁপাইনবাবগঞ্জে ২২ নির্বাহী ম্যাজিস্টেট মাঠে কাজ করবেন।





