রাজধানী

দেশে নির্বাচনের পরিবেশ একমাত্র বিএনপি সৃষ্টি করেছে : হাজী মোস্তফা জামান

মনির হোসেন জীবন / জালাল হোসেন খান : ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ এদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। যা একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের অবদান।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, আপনারা হুমকি ধুমকি’তে কেউ ভয় পাবেন না। কোন জায়গায় কোন সমস্যা হলে সরাসরি আমাকে বলুন। আমি যাব, সেখানে থাকবো। অনেকেই এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন।

হাজী মোস্তফা জামান বলেন, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) তারিখের এয়োদশ সংসদ নির্বাচনে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে একটি গুপ্ত দল। সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব (তিনি) আরো বলেন, বিএনপির প্রতিটা নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোট কেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোন ভাবে রুখে দিতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হলো গণতন্ত্র স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা- ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস. এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কফিল উদ্দিন, আকতার হোসেন, মোঃ আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভুইঁয়া আমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো: আবু তাহের খান, মো: চাঁন মিয়া বেপারী ও মো: জহির উদ্দিন প্রমূখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ