৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ পলাশবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় শীত-কালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের আমলাগাছী ভুবন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার ৮ই জানুয়ারি বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমলাগাছী ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মাজেদ সরকার,শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সেলিম,ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম রবিউল মোস্তাকিন,জামালপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবু তালেব সরকার এসময় উপস্থিত ছিলেন।



