রাজধানী

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

মনির হোসেন জীবন, ঢাকা:  রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আটতলা ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ