খুলনা

বিজেইউসি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনিকে সংবর্ধনা

সোমবার সন্ধ্যায় খুলনার নিরালায় গ্রিন এন্ড কং চাইনিজ রেষ্টুরেন্টে দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনার বিভাগীয় প্রতিনিধির আয়োজনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি খুলনায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।

দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় প্রতিনিধি উত্তম কুমার দাসের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে উত্তম কুমার দাসের মায়ের আশু আরোগ্য কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরিচয় পর্ব শেষে ও প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয।

এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার খুলনার বিভাগীয় প্রধান প্রভাষক স্বদেশ সরকার, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, সাংবাদিক সন্দ্বীপ কুমার ঘোষ, বেতার ব্যক্তিত্ব ইব্রাহিম মনির, দৈনিক স্বদেশ বিচিত্রার মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ কামাল হোসেন, সাংবাদিক এস,এম,নাজমুল হাসান, সাংবাদিক মোঃ আকরাম হোসেন মল্লিক, শেখ মুস্তাকিম, বিজন বাহাদুর এবং সাব্বির আহমেদ রনির সহধর্মিনী ইভানা আক্তার। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাব্বির আহমেদ রনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিজেইউসি খুলনা বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করেন এবং রাতের নৈশ ভোজ শেষে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ