বাগেরহাট

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মোংলায় বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ

সুমন,স্টাফ রিপোর্টারঃ শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (১৩ডিসেম্বর) বেলা ১১টায় মোংলা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনের নেতৃত্বে পৌর মার্কেট চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময়ে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এর প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় নাগরিকদের উপস্থিতি অত্যন্ত জরুরী। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবিও জানান তারা।

এসময়ে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবেক কমিশনার আলাউদ্দিন, ইমান হোসেন, মুক্তিযোদ্দা আবু হানিফ, কমলা বেগম সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ