নির্বাচনের তফসিল ঘোষণার পর মোংলায় বিএনপি’র গণসংযোগ


সুমন,স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোংলায় বিএনপি’র গণসংযোগ করছেন মোংলা-রামপাল বাগেরহাট -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। নির্বাচনের তফসিল ঘোষণার পর কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে প্রচার-প্রচারণা চলাচ্ছেন।
শুক্রবার(১২ডিসেম্বর)বেলা ১২ টায় মোংলার দিগরাজ বাজার, কলেজ রোডে বিএনপি’র গণসংযোগ করেছেন মোংলা-রামপাল (বাগেরহাট -৩) আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিগরাজ বাজারের কয়েকটি মার্কেট, কলেজ রোডে প্রবেশ করে বিএনপির পক্ষে গণসংযোগ করেন।
ফরিদুল ইসলাম বলেন, আমাদের দল থেকে যে প্রার্থী দেবে আমরা তার পক্ষে কাজ করব। দুই একদিনের ভিতর আমাদের দলীয় তফসিল ঘোষণা করা হবে। সেখানেই নির্বাচনী পরিকল্পনা তুলে ধরা হবে। এখনো বিএনপির ২৮ টি আসনের প্রার্থিতা ঘোষণা করতে বাকি রয়েছে। আমরা আশা করছি রামপাল-মোংলায় আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। বিএনপি’র প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে।





