বাগেরহাট

সুন্দরবনের ডাকাতের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৮ জেলে উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার( ১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের করয়া শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান চলাকালীন ঐ এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেরা কয়রার দেসার আলী সরদারের ছলে আতিয়ার (২৮),আবু সাইদ গাজীর ছেলে আবুল খায়ের গাজী (২৪),মহারাজপুর এলাকার মৃত মোঃ মালেক ঢালীর ছেলে মোশারফ হোসেন ঢালী (৬০),মৃত মাদার আলীর ছেলে মোঃ মকছেদ আলী (৫০), গনি হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৭),মঠবাড়িয়া ল খ সবেদ আলী গাজীর ছেলে, যাদব রপ্তানের ছেলে কৃষ্ণপদ রপ্তান (৪৫),অগর মন্ডলের ছেলে সুগদেব মন্ডল (২৭)।

জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ৭ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও সংবাদ