খুলনায় মাদকবিরোধী ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :৯ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা মহানগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে “মাদকের কুফল ও পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. শাহ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট তোহিদুর রহমান তুষার এবং খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেয়াজল ইসলাম এবং সঞ্চালনা করেন এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম, এপিপি, খুলনা।
বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে এ ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর তারা জোর দেন। একই সঙ্গে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সুশীল সমাজের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।





