খুলনা
খুলনার দৌলতপুরে ভ্রাম্যমান আদালত কতৃক জরিমানা আদায়


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে খুলনা জেলার, দৌলতপুর, বি এল কলেজ মেইন গেট এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১নং ধারায় বালু পরিবহণকারী ০১(এক)টি ট্রাককে ১,০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব রাজিব কুমার বাইন ও জনাব মোঃ আসিফ আলম ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।





