খুলনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :৮ সেপ্টেম্বর (সোমবার) জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খুলনা এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খুলনা; জনাব এস, এম, ছায়েদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, খুলনা; জনাব শেখ অহিদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, খুলনা। প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারি পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খুলনা।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





