খুলনা

খুলনার রায়েরমহলে পারিবারিক কলহের জের এক গৃহবধূর আত্মহত্যা

খুলনা ব্যুরো : ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল মোল্লাপাড়া রোডে তানিয়া (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি একই এলাকার বায়জিদ বোস্তামী সাদের স্ত্রী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে তানিয়া নিজ কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ