খুলনা
খুলনার রূপসায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু


খুলনা ব্যুরো : ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলার রুপসা উপজেলার যুগিহাটি গ্রামের এক গৃহবধূ পারববারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী মৃত্যুবরণ করেন । বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত গৃহবধূ মারা যান।
নিহত গৃহবধূ একই এলাকার বাসিন্দা পলাশ শেখের স্ত্রী পারভীন বেগম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে পারিবারিক কলহে স্বামীর সঙ্গে পারভীন বেগমের কথা-কাটাকাটি একপর্যায়ে পলাশ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





