শেরপুর

গলায় পেয়ারা আটকে প্রাণ গেলো এক বছরের শিশুর

আরফান আলী, শেরপুর: শেরপুরের নকলায় এক বছরের কন্যাশিশু জুঁই মনির গলায় পেয়ারা আটকে শ্বাসরোধে মৃত্যু হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরদ্বাড় ইউনিয়নের ছাতুগাঁও গ্রামে। নিহত জুঁই মনি ওই গ্রামের জুয়েল রানার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, জুঁই মনি খেলাধুলা করার সময় পেয়ারা খাচ্ছিল। হঠাৎ একটি পেয়ারার টুকরো তার শ্বাসনালীতে আটকে যায়, ফলে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের খাবারের সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ