ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল আলম, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সাবেক ছাত্র ও যুব নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজনসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দসহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ